দীর্ঘ দুই দশকের প্রতীক্ষা ও রাজপথের আন্দোলনের পর ক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর প্রথম নির্বাচিত সরকার হিসেবে তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
