ঙ্গোপসাগরের আকাশসীমায় একটি রহস্যময় আলোর গতিপথ ঘিরে উপকূলীয় জেলাগুলোতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, ভারত তাদের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি-৪’ (Agni-IV) এর সফল পরীক্ষা চালিয়েছে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলাগুলো থেকে রাতের আকাশে এই আলোর দৃশ্য স্পষ্ট দেখা গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন।
এর আগে ভারত বঙ্গোপসাগর এলাকার আকাশপথে একটি বিশেষ ‘নোতাম’ (NOTAM – Notice to Air Missions) জারি করেছিল। সাধারণত মিসাইল বা রকেট পরীক্ষার সময় সংশ্লিষ্ট আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে বিমান চলাচলে এই ধরনের সতর্কতা জারি করা হয়। যদিও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মিসাইলটির নাম নিশ্চিত করা হয়নি, তবে সামরিক বিশ্লেষকদের মতে এর গতিপথ ও পাল্লা ‘অগ্নি-৪’ এরই ইঙ্গিত দেয়।
উল্লেখ্য, ইন্টারকন্টিনেন্টাল রেঞ্জের এই মিসাইলটি কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বঙ্গোপসাগরের এই এলাকায় ভারতের নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই এটিকে দেখা হচ্ছে।
