বিএনপির এমপিরা ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্যরা ডিউটি ফ্রি (শুল্কমুক্ত) গাড়ি বা সরকারি প্লট নেবেন না—এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি নেবেন না এবং সরকারিভাবে কোনো প্লটও গ্রহণ করবেন না।

সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমান-কে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

এদিকে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপি। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *