বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর শুভ উদ্বোধন

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, সাতক্ষীরার আয়োজনে অদ্য ০২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষ্যে আনুষ্ঠানিকভাবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার শুভ সূচনা করা হয়।

এর আগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলাকে কেন্দ্র করে একটি বর্ণাঢ্য র‌্যালি সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মিজ্ কাউসার আজিজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *