সুনামগঞ্জে সড়ক উন্নয়ন কাজ: শহরের বেশ কয়েকটি এলাকায় শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

সুনামগঞ্জ শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের অংশ হিসেবে বিদ্যুৎ লাইন স্থানান্তরের জন্য শনিবার (৭ মার্চ) শহরের বেশ কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ে সুনামগঞ্জ শহরের নিম্নলিখিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে:

  • আমপাড়া
  • আরপিন নগর (আংশিক)
  • জামতলা
  • পুরাতন বাসস্ট্যান্ড
  • সোমপাড়া
  • মুক্তারপাড়া
  • মডেল থানা এলাকা
  • শিল্পকলা একাডেমি
  • বালুর মাঠ
  • উকিলপাড়া
  • কাজির পয়েন্ট
  • প্রিয়াঙ্গ মার্কেট
  • এসপি বাংলো এলাকা

বিদ্যুৎ বিভাগ জানায়, সড়ক উন্নয়ন কাজের সুবিধার্থে এবং বিদ্যুৎ লাইনের নিরাপদ স্থানান্তর সম্পন্ন করতেই এই সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে পুনরায় এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *