কুয়েত উপকূলে মার্কিন তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা; জাহাজে ভয়াবহ আগুন

কুয়েত উপকূলের কাছে একটি ‘যুক্তরাষ্ট্র-মালিকানাধীন’ তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (৬ মার্চ) ইরানের সশস্ত্র বাহিনীর বরাতে এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, কুয়েতের উপকূলীয় জলসীমার কাছে তারা এই হামলা পরিচালনা করে। ইরানের রাষ্ট্রীয় রেডিওর তথ্য অনুযায়ী, জাহাজটিতে সরাসরি আঘাত হানার পর সেটিতে ভয়াবহ আগুন ধরে গেছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বা হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এমন এক সময়ে এই হামলার খবর এল যখন মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সাথে ইরানের সংঘাত চরম রূপ নিয়েছে। এই হামলা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক জলসীমার নিরাপত্তাকে নতুন করে হুমকির মুখে ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *