মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে নতুন চাঁদ দেখা গেলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রমজান মাস গণনা শুরু হবে। চাঁদ দেখা না গেলে শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং সে অনুযায়ী রোজা শুরু হবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। চাঁদ দেখার বিষয়টি সৌদি কর্তৃপক্ষ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ঘোষণা করবে।
মুসলিমরা চন্দ্রবর্ষ অনুসরণ করেন, তাই ইসলামি মাস সাধারণত ২৯ বা ৩০ দিনে পূর্ণ হয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শাবান মাসের ২৯তম দিন।
আল আরাবিয়া নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদ দেখা অনুযায়ী ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।
