মির্জা ফখরুল ইসলাম আলমগীর ( স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ) বলেছেন, মব জাস্টিস নিয়ন্ত্রণে আনা হবে। তিনি উল্লেখ করেন, “আইনশৃঙ্খলা যতটুকু নিম্ন অবস্থায় ছিল, সেটিকে উন্নত করার চেষ্টা করতে হবে।”
মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।
