হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, শপথ নেওয়ার পর এলাকায় এসে চাঁদাবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতের দিকে দেবিদ্বার নিউমার্কেট এলাকার দোকান মালিকদের অভিযোগের ভিত্তিতে বাজার ইজারা সংশ্লিষ্ট এক ব্যক্তিকে ফোনে তিনি জানান, নির্ধারিত কাঁচাবাজার এলাকার বাইরে অবৈধভাবে টাকা তুললে জনগণ প্রতিরোধ গড়ে তুললে তিনি দায় নেবেন না।
তিনি আরও বলেন, “আপনি কাঁচাবাজারের ইজারা নিয়েছেন। নির্দিষ্ট বাজারের ভেতরেই ইজারার টাকা তুলবেন। এর বাইরে চাঁদা নিতে এলে পাবলিক ধরে পেটাবে, তখন আমার কিছু করার থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, “যে ব্যক্তি চাঁদা তুলবে তার নাম শাহ আলম। সে চাঁদা তুলতে গেলে বাইন্দা পুলিশে দিয়ে দিবেন। দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। পাশাপাশি যারা চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে।”
