যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিখোঁজ হওয়ার কয়েক দিন পর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যু সংবাদ পাওয়া গেছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে নাহিদার বড় ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। সম্প্রতি সেখানে তিনি নিখোঁজ হন বলে জানা গিয়েছিল।

শনিবার সকালে ফেসবুক পোস্টে শোকাতুর ভাই জাহিদ হাসান প্রান্ত লেখেন, ‘আমাদের বোন আর আমাদের মাঝে নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ তবে নাহিদার মৃত্যুর কারণ বা নিখোঁজ হওয়ার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি।

নাহিদার অকাল মৃত্যুতে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন এবং নোবিপ্রবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহপাঠী ও শিক্ষকরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *