যুদ্ধকালীন বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে যে দামে তেল আমদানি করে মজুত করা হয়েছে, তার তুলনায় কম দামে মূল্য সমন্বয় করা হয়েছে।

তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রায় জ্বালানি আমদানির চাপ সামাল দিতে এবং অর্থনীতিকে সহনীয় পর্যায়ে রাখতে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

ভর্তুকির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সরকার এখনও ভর্তুকি দিচ্ছে। তবে সুনির্দিষ্ট হিসাব জানতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্যের প্রয়োজন হবে।

মন্ত্রী বলেন, যুদ্ধের প্রভাব বিশ্বজুড়েই পড়েছে এবং বাংলাদেশও এর বাইরে নয়।

উল্লেখ্য, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার সম্প্রতি দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে। নতুন মূল্য অনুযায়ী—

  • অকটেন: ১৪০ টাকা (প্রতি লিটার)
  • পেট্রোল: ১৩৫ টাকা
  • ডিজেল: ১১৫ টাকা
  • কেরোসিন: ১৩০ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *