শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের সম্ভাবনা

আগামী শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকের ভিত্তিতে এই সম্ভাবনা তৈরি হয়েছে।

সূত্রগুলোর দাবি, যুক্তরাষ্ট্রের দুটি ভারী এয়ারলিফট বিমান (সি-১৭ গ্লোবমাস্টার) ইসলামাবাদের নিকটবর্তী রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেসে অবতরণ করেছে, যা কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত বহন করছে।

এছাড়াও, বিমানবন্দর থেকে ইসলামাবাদের ‘রেড জোন’ পর্যন্ত সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যা বাড়তি নিরাপত্তা ব্যবস্থার অংশ বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদের সেরেনা ও ম্যারিয়ট হোটেল থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং শুক্রবার পর্যন্ত নতুন বুকিং বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *