রণক্ষেত্রে পরিণত মধ্যপ্রাচ্য: নেতানিয়াহুর দপ্তর ও বিমানবাহিনী কমান্ডারের দপ্তরে ইরানের আক্রমণ

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং দেশটির বিমানবাহিনী প্রধানের সদরদপ্তর লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (২ মার্চ) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ফারস নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসি জানিয়েছে, এই অভিযানে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমানবাহিনীর কমান্ডারের সদরদপ্তরে নিখুঁতভাবে এই হামলা চালানো হয়েছে।”

সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান চরম উত্তজেনার মাঝেই সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে এই হামলার দাবি করল তেহরান। গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরান এই পাল্টা আক্রমণ শুরু করেছে বলে মনে করা হচ্ছে। তবে এই হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *