শহীদ আবু সাঈদ হত্যা মামলার ঐতিহাসিক রায়: ২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

শহীদ আবু সাঈদ হত্যা মামলায় রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সাবেক দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক সহকারী কমিশনারসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

কার কী সাজা:-

  • মৃত্যুদণ্ড: সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র।
  • যাবজ্জীবন: সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, সাবেক পরিদর্শক রবিউল ইসলাম নয়ন ও এসআই বিভূতি ভূষণ রায়।
  • ১০ বছরের কারাদণ্ড: বেরোবি শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মন্ডল, সাবেক ভিসি হাসিবুর রশিদ এবং রংপুরের সাবেক কমিশনার মনিরুজ্জামান।
  • ৫ বছরের কারাদণ্ড: ডা. সারোয়াত হোসেন, সাবেক এডিসি আবু মারুফ হোসেন, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শাহ নূর আলম পাটোয়ারী ও সাবেক প্রক্টর শরিফুল ইসলাম।
  • ৩ বছরের কারাদণ্ড: বেরোবি ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক ৬ নেতাকর্মী।

আদালত তার পর্যবেক্ষণে বলেন, নিরস্ত্র আবু সাঈদের ওপর সরাসরি গুলি চালানো ছিল একটি জঘন্য মানবতাবিরোধী অপরাধ। গত ২৭ আগস্ট শুরু হওয়া এই বিচার প্রক্রিয়ায় ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই চূড়ান্ত রায় দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *