শিক্ষা খাতে হাই জাম্প নয়, মোর জাম্প দিতে হবে: শিক্ষামন্ত্রী

মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম দিন বুধবার শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন “শিক্ষা খাতে শুধু হাই জাম্প দিলেই হবে না, মোর মোর জাম্প দিতে হবে।”
আ ন ম এহছানুল হক বলেন শিক্ষা খাতে সামান্য অগ্রগতি যথেষ্ট নয়, কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হলে আরও বড় ও ধারাবাহিক অগ্রগতির দিকে যেতে হবে। তিনি আরও বলেন বাংলাদেশের বিদ্যমান শিক্ষা কারিকুলামে কোনো মৌলিক পরিবর্তন আনা হবে না, রিভিও করা হবে।
শিক্ষামিন্ত্রীর সাথে নতুন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *