শ্রীনগরে বন্ধুত্ব পাতিয়ে ২ লাখ টাকার মোবাইল ছিনতাই; গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে সুকৌশলে দামী স্মার্টফোন ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত ভোররাতে উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন রাফি আহাম্মদ (২২) ও মো. সাজিদ হোসেন (২২)। তাঁরা ভুক্তভোগীর সঙ্গে কৌশলে বন্ধুত্ব গড়ে তোলেন এবং পরবর্তীতে তাঁকে একটি নির্জন স্থানে ডেকে আনেন। সেখানে সুযোগ বুঝে তাঁর ব্যবহৃত দামী মোবাইল ফোনটি ছিনতাই করে পালিয়ে যান তাঁরা। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার একটি দল ভোররাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে তাঁদের কব্জা করে।

গ্রেপ্তার রাফি আহাম্মদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি ‘স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা’ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২৪ হাজার টাকা।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, এই অভিনব ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *