সাবেক চারবারের সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী -এর জ্যেষ্ঠ কন্যা শেগুফতা রব্বানী মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে শুক্রবার (১০ এপ্রিল) শেগুফতা রব্বানী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। সাবেক চারবারের সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী -এর জ্যেষ্ঠ কন্যা হওয়ায় তার এই উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

মনোনয়ন পেলে মৌলভীবাজার জেলার উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন শেগুফতা রব্বানী। তিনি জানান,নারীর ক্ষমতায়ন,শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি তার প্রধান অগ্রাধিকার হবে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়েও তিনি গুরুত্ব দিয়ে কাজ করতে চান।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে রাজধানী ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানান,আগ্রহী প্রার্থীরা আগামী ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা।

উদ্বোধনী বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন,দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও উল্লেখ করেন,বিগত সময়ে যারা রাজনৈতিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন,তাদের মধ্য থেকেই সংরক্ষিত নারী আসনের প্রার্থী নির্বাচনে গুরুত্ব দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *