প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি; নয়াপল্টনে নারী নেত্রীদের ভিড়

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী প্রার্থীদের মাঝে প্রথম দিনেই ৬০০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য (দপ্তর সংযুক্ত) তারিকুল আলম তেনজিং জানিয়েছেন, রাত ৮টা পর্যন্ত মোট ৬০০টি ফরম বিক্রি হয়েছে। প্রথম দিনেই সারাদেশ থেকে আসা সম্ভাব্য প্রার্থী ও তাঁদের সমর্থকদের উপস্থিতিতে নয়াপল্টন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ বিরতির পর সংসদীয় প্রক্রিয়ায় ফেরার সুযোগে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ২ হাজার টাকা। প্রার্থীরা আগামী ১২ এপ্রিল পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। তবে ফরম জমা দেওয়ার সময় প্রতিটি প্রার্থীর বিপরীতে ৫০ হাজার টাকা জামানত বাধ্যতামূলক করা হয়েছে।

বিএনপি নেতারা জানিয়েছেন, দলের দুঃসময়ে যারা রাজপথে সক্রিয় ছিলেন এবং জেল-জুলুমের শিকার হয়েছেন, প্রার্থী বাছাইয়ে তাদেরই বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *