সিলেটসহ ৮ জেলায় কালবৈশাখীর শঙ্কা; নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সিলেটসহ দেশের আটটি জেলার ওপর দিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) সকালের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৬ মার্চ) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টার মধ্যে সিলেট, রংপুর, দিনাজপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও ময়মনসিংহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

ঝড়ো হাওয়ার আশঙ্কায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের কিছু এলাকা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে। তাই এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *