১৯ বছর পর ভারতে শাকিরা: মুম্বাই-দিল্লিতে কাঁপাতে আসছেন পপ সম্রাজ্ঞী

দীর্ঘ ১৯ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ভারতের মাটিতে পা রাখছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। আগামী এপ্রিলে মুম্বাই ও দিল্লিতে দুটি মেগা কনসার্টে পারফর্ম করবেন তিনি। তবে এবারের সফরের পেছনে রয়েছে এক মহৎ উদ্দেশ্য—অসহায় শিশুদের পুষ্টি ও খাবারের জন্য তহবিল সংগ্রহ করা।

শাকিরার এই ট্যুরটি আয়োজন করছে ‘ফিডিং ইন্ডিয়া’ এবং সহযোগিতায় থাকছে ‘ডিস্ট্রিক্ট বাই জোমাটো’।

অনুষ্ঠানের সূচিঃ-
১০ এপ্রিল: মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্স মাঠ।
১৫ এপ্রিল: দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়াম।

মার্চ মাস থেকেই এই কনসার্টের টিকিট বুকিং শুরু হয়েছে। ডেলিভারি চার্জ ও বুকিং ফি-সহ একটি টিকিটের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার টাকা। একটি টিকিটে একজনের প্রবেশের অনুমতি থাকলেও এর সাথে মিলবে রাজকীয় সব সুবিধা। ভিআইপি লাউঞ্জ, ফ্যান পিট অ্যাক্সেস, ভেন্যু শাটল পরিষেবা ছাড়াও দর্শকদের জন্য থাকবে প্রিমিয়াম খাবার ও পানীয়র ব্যবস্থা।

শাকিরা জানিয়েছেন, এই কনসার্টগুলো থেকে সংগৃহীত অর্থ সরাসরি শিশুদের খাদ্য সহায়তায় দান করা হবে। নিজের উচ্ছ্বাস প্রকাশ করে এই পপ তারকা বলেন:
“ভারতে পারফর্ম করার অনুভূতি সবসময়ই স্পেশাল। এই ট্যুরটির মূল লক্ষ্য হলো প্রতিটি শিশুর জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *