৮৩ বছরেও টানা ২৪ ঘণ্টা কাজ, থামছেন না অমিতাভ

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ৮৩ বছর বয়সেও একটানা ২৪ ঘণ্টার শুটিং শেষ করেছেন। গতকাল সকাল ৭টা থেকে শুরু হয়ে আজ সকাল ৭টায় কাজ শেষ করেন তিনি। নিজের ব্লগে জানান, ক্লান্তি থাকলেও বিশ্রাম না নিয়ে নতুন শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন।

৬ আগস্ট থেকে শুরু হচ্ছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম মৌসুমের শুটিং, যার মূল প্রতিপাদ্য ‘সোচনা পড়েগা’। এছাড়া ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েলেও দেখা যাবে তাকে। তার এই নিরলস কর্মস্পৃহা তরুণ শিল্পীদের কাছে অনুপ্রেরণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *