তিতাস গ্যাসের জরুরি সতর্কবার্তা: কয়েক এলাকায় গ্যাস নেই
রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে ঢাকা ওয়াসার উন্নয়ন কাজের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা ও জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে জরুরি ভিত্তিতে ওই এলাকার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে গুলশান, বনানী, বারিধারা ও এর পার্শ্ববর্তী এলাকায় বর্তমানে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ আজ এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাইপলাইনের লিকেজ মেরামতের…
