তিতাস গ্যাসের জরুরি সতর্কবার্তা: কয়েক এলাকায় গ্যাস নেই

রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে ঢাকা ওয়াসার উন্নয়ন কাজের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা ও জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে জরুরি ভিত্তিতে ওই এলাকার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে গুলশান, বনানী, বারিধারা ও এর পার্শ্ববর্তী এলাকায় বর্তমানে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আজ এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাইপলাইনের লিকেজ মেরামতের কাজ দ্রুতগতিতে চলছে। মেরামতের স্বার্থে সংশ্লিষ্ট এলাকার গ্যাস ভালভগুলো বন্ধ রাখা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *