শপথ নিলেন ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের জনপ্রতিনিধিরা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। আজ রবিবার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি-এর উপস্থিতিতে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদীয় নিয়ম অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। পুরো শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংরক্ষিত আসনের এই শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণাঙ্গ রূপ পেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *