র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত আসামি ইমরুল হাসান মধু (৪৪)’কে রাজবাড়ী জেলার সদর থানা এলাকা হতে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ০৩/০৫/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৩.২০ ঘটিকার সময় র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রাজবাড়ী জেলার সদর থানাধীন কাহারপাড়া এলাকা থেকে কুষ্টিয়া জিআর মামলা নং- ৩৩১/১৯, ধারা- ১৯১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) মোতাবেক ০১(এক) বছরের সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি ইমরুল হাসান মধু (৪৪), পিতা- হাজী আব্দুস সাত্তার, সাং- ভবাণীপুর, থানা- সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজবাড়ী জেলার সদর থানা এলাকা হতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত একজন আসামী গ্রেফতার করেছে র্যাব-১০
