জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, ডিআইজি খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা মহোদয় অদ্য ৩রা আগস্ট ঝিনাইদহ জেলা পুলিশ লাইন্স স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে চারাগাছ বিতরণ করেন। এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধ করেন। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন”প্রকৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে এখন আমাদের উচিত প্রকৃতিকে বাঁচানো আর প্রকৃতি বাঁচানোর প্রধান উপায় হলো বেশি বেশি গাছ লাগানো”।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান,পুলিশ সুপার ঝিনাইদহ মহোদয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), পুলিশ সুপারের কার্যালয়, ঝিনাইদহ,জনাব মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ (ক্রাইম এন্ড অপস),জেলা পুলিশ, ঝিনাইদহ, জনাব মোঃ মাহফুজ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার, ঝিনাইদহ সার্কেল, ঝিনাইদহ, জনাব মোঃ আখতারুজ্জামান, সহকারী পুলিশ সুপার, শৈলকুপা সার্কেল ঝিনাইদহ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
