ফেনীর পরশুরামে ইয়াবা সেবনরত অবস্থায় ৪ ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

ফেনীর পরশুরামে ইয়াবা সেবনরত অবস্থায় ৪ ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

১২.⁠ ⁠আগস্ট পরশুরাম থানার সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন
সুমন- উত্তর কোলাপাড়া, বসির আহমেদ বাশপদুয়া, কফিল উদ্দিন* – দক্ষিণ বেড়াবাড়িয়া, মনির হোসেন* – উত্তর কোলাপাড়া, অভিযানকালে ঘটনাস্থল থেকে ইয়াবা, লাইটার, মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। ছবিতে টেবিলের উপর ইয়াবা, সিগারেট, লাইটার ও অন্যান্য সামগ্রী দেখা যায়।
পরশুরাম থানা সূত্রে জানা যায়, মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঘটনাস্থল থেকে জব্দকৃত ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *