সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে নারীদের স্বাবলম্বী করতে মা ছাগল বিতরণ

পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে নারীদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মা ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের সামনে এ ছাগল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান আকলিমা খাতুনের সভাপতিত্বে এবং আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান, সাবেক সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডা. মনসুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ খালেদ সাইফুল্লাহ, ইমাম হোসেন একাডেমির প্রধান শিক্ষক মোস্তফা কামাল মানিক, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মীর নজমুল বারী নাহিদ জামায়াতের পৌর আমির আব্দুল গফুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সৃজনী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে নারীদের স্বাবলম্বী করার উদ্যোগের অংশ হিসেবে ৩০টি ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ছাগল পালনের মাধ্যমে উপকারভোগী নারীরা ভবিষ্যতে আয় করতে পারবেন এবং পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখারও আশাবাদ ব্যক্ত করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *