পাবনা, ৩০ মার্চ ২০২৬ঃ পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (পিসিসিআই)-র নেতৃবৃন্দ আজ রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
দুপুরে পাবনা সার্কিট হাউজে সাক্ষাৎকালে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ ফোরকান রেজা বিশ্বাস বাদশার নেতৃত্বে সংগঠনটির সহ-সভাপতি এবং পরিচালকগণ উপস্থিত ছিলেন।
এসময় তাঁরা পাবনা জেলায় ৫(পাঁচ) হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগসহ সংগঠনটির সার্বিক কর্মকান্ড বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি সংগঠনটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং পাবনার সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান।
সাক্ষাতকালে রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।
এর আগে, পাবনার ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুর নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সকালে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পাবনা সদরের চরভবানিপুরে একটি শাহী জামে মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
