দেশের বাজারে স্বর্ণ ও রুপার সবশেষ দরদাম; আজ কততে ঠেকলো ভরি?

দেশের বাজারে সবশেষ সমন্বয়ের পর আজ বুধবার (২০ মে) নতুন নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ গত শনিবার (১৬ মে) বিজ্ঞপ্তির মাধ্যমে মূল্যবান এই দুই ধাতুর দাম কমানোর ঘোষণা দেয়, যা ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর রয়েছে।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বেচাকেনা হচ্ছে। বাজুসের তথ্যমতে, ১৬ মে’র সমন্বয়ে ভরিতে স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছিল।

এর আগে, গত ১৫ মে সকালে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছিল বাজুস। এক দিনের ব্যবধানেই তা ৪ হাজার টাকার বেশি কমে বর্তমান দামে এসে ঠেকেছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩০ বার কমানো হয়েছে। (উল্লেখ্য, বিগত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল)।

স্বর্ণের পাশাপাশি ১৬ মে দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ১১৭ টাকা কমানোর পর বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৯ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বাড়ানো এবং ১৮ বার কমানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *