‘সোনামনি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত’: জামায়াত আমির

‘সোনামনি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত’: পল্লবীতে শিশু ধর্ষণের পর হত্যায় জামায়াত আমিরের ক্ষোভ

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন তিনি। নিহত শিশুটির প্রতি গভীর শোক প্রকাশ করে জামায়াত আমির বলেন, “প্রিয় সোনামনি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত।”

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “তুমি নিষ্পাপ ছিলে। তুমি এখনো বৃন্ত থেকে পুরোপুরি ফোটোনি। তুমি ছিলে তোমার মা-বাবা ও বোনের চোখজুড়ানো হৃদয়ের আবেগ ও ভালোবাসামাখা ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন।”

পৈশাচিক এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, “তুমি চলে গেছ—তোমার চলে যাওয়াটা হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই হায়েনাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং এই নরপশু হত্যাকারীর শাস্তি অতি দ্রুত দেখতে চাই।”

বিবৃতিতে জামায়াত আমির শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “আল্লাহ তা’আলা রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। তার পিতা-মাতা, বোন এবং আপনজনকে ধৈর্য ধরার তাওফিক দিন। আমিন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *