Hafizur Rahman
৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশে ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিবেচনা করে ১২ সেপ্টেম্বর (শনিবার) থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত এক উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত ও দিকনির্দেশনা গৃহীত হয়।

সমন্বিত সামাজিক আন্দোলন ও স্বেচ্ছাসেবী সম্পৃক্ততা:

সভায় সিদ্ধান্ত হয়, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল ওষুধ ছিটানো বা প্রথাগত মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হবে। এজন্য মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) স্থানীয় প্রশাসনের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

এই অভিযানের আওতায় প্রতি শনিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), গার্ল গাইডস, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের স্বেচ্ছাসেবক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা একযোগে মাঠে নামবেন। তারা বিভিন্ন বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি স্থাপনায় গিয়ে জমা পানি অপসারণ ও এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে কাজ করবেন।

টেলিভিশন ও সোশাল মিডিয়ায় ব্যাপক প্রচার:

মাঠপর্যায়ের পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রচারণা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে টেলিভিশনে সচেতনতামূলক টিভিসি এবং সোশ্যাল মিডিয়ায় এডিস মশা প্রতিরোধ নির্দেশিকা নিয়মিত প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ

ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দামে নতুন রেকর্ড

হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের

টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় সেনা সদস্য পিয়াসের লাশ কবিরহাট নিজ বাড়িতে দাফন

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মো: তবারক আলীর মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার নিলেন সাঁথিয়া ওসি আনিসুর রহমান

সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : ড. মঈন খান

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

১০

ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

১২

স্কুল ফিডিং পুষ্টি সহায়তার পাশাপাশি সুশাসনেরও পরীক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ

১৪

হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে, আমরা যুদ্ধে জিতছি: ট্রাম্প

১৫

মেসির কর্নারে কাসেমিরোর গোল, শিকাগোর সঙ্গে পয়েন্ট ভাগ মায়ামির

১৬

ধানমন্ডিতে অ্যাপেক্স ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

১৭

খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

১৮

নতুন ডিলার নিয়োগে কাটবে কি সার সংকট?

১৯

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

২০