Hafizur Rahman
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেসির কর্নারে কাসেমিরোর গোল, শিকাগোর সঙ্গে পয়েন্ট ভাগ মায়ামির

এমএলএসে শিকাগো ফায়ারের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। ঘরের মাঠে প্রথমে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে মেসির নেওয়া কর্নার থেকে কাসেমিরোর গোলে সমতায় ফেরে মায়ামি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় শিকাগো ফায়ার। দশম মিনিটেই লিড নেয় স্বাগতিকরা। অ্যান্ড্রু গুটম্যানের ক্রস থেকে ৩৮ বছর বয়সী রবার্ট লেভানদোভস্কি দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান।

এই গোলের মাধ্যমে টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেলেন পোলিশ ফরোয়ার্ড। চলতি মৌসুমে নয় ম্যাচে এটি তার ষষ্ঠ গোল।

গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইন্টার মায়ামি। ২৩ মিনিটে দূরপাল্লার শটে গোলের চেষ্টা করেন মেসি। তবে শিকাগোর গোলরক্ষক ক্রিস ব্র্যাডি তা প্রতিহত করেন। প্রথমার্ধের শেষদিকে আরও একটি সুযোগ তৈরি হলেও গোল করতে পারেননি আর্জেন্টাইন তারকা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য ম্যাচে ফিরে আসে মায়ামি। ৪৮ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। এটি টানা তৃতীয় ম্যাচে তার গোল।

এর কিছুক্ষণ আগে বড় বিপদ থেকে রক্ষা পায় শিকাগো। জার্মান বেরেতেরেমের শট গোলমুখে যাওয়ার সময় দারুণ ক্লিয়ারেন্সে দলকে বাঁচান নোয়া অ্যালেন। মজার বিষয়, মাত্র গত সপ্তাহেই ধারে শিকাগো ফায়ারে যোগ দিয়েছেন এই ডিফেন্ডার। এর আগে ইন্টার মায়ামির হয়ে লিগে ৯০টি ম্যাচ খেলেছিলেন তিনি।

সমতায় ফেরার পর দুই দলই জয়সূচক গোলের জন্য বেশ কিছু সুযোগ তৈরি করে। তবে শেষ পর্যন্ত কোনো দলই আর জালের দেখা পায়নি।

ড্রয়ের ফলে টানা চার ম্যাচে সমতায় শেষ হলো শিকাগো ফায়ারের ম্যাচ। একই সঙ্গে টানা সাত ম্যাচ অপরাজিত থাকার ধারাও ধরে রেখেছে তারা। ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগে ভালো অবস্থানেই রয়েছে দলটি।

অন্যদিকে, ইন্টার মায়ামির সাম্প্রতিক ফর্ম কিছুটা উদ্বেগের। শেষ সাত ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে মেসির দল। এর মধ্যে দুই ম্যাচে হার এবং চার ম্যাচে ড্র করেছে তারা। তবে ২৪ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে এখনো লিগের শীর্ষ সারিতেই অবস্থান করছে মায়ামি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০