এবং স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১০০ গোলের মাইলফলকের চেয়েও দলের জয় বড়: এমবাপ্পে

এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। গোল দুটিই এসেছে কিলিয়ান এমবাপের পা থেকে। এই ম্যাচে রিয়ালের জার্সিতে ১০০ গোলের দেখা পেয়েছেন এই ফরাসি তারকা। তবে শততম গোলের চেয়েও দলীয় সাফল্যই বেশি গুরুত্বপূর্ণ এমবাপের কাছে।

বার্সেলোনার হয়ে রাফিনহা দ্বিতীয়ার্ধে ম্যাচের সমতা ফেরালেও ম্যাচের শেষ দিকে আরেকটি গোল করে রিয়ালকে জেতান এমবাপে। ফলে পূর্ণ তিন পয়েন্ট পায় সফরকারীরা। আর এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে তিন পয়েন্টে এনেছে রিয়াল।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে এমবাপে বলেন, ‘আমি খুব খুশি। সবাই জানে, আমি গোল করতে ভালোবাসি। গোল করে দলকে সাহায্য করতেও ভালো লাগে। তবে আজ এটি কেবল একটি ছোট বিষয়। কারণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জয়।’

ফরাসি এই তারকা আরও বলেন, ‘সত্যি বলতে, আজকের ম্যাচের আসল তারকা দল, পুরো দল। আমরা জানতাম, বড় একটি ম্যাচ খেলতে হবে এবং দল হিসেবে খেলতে হবে। শেষ পর্যন্ত দারুণ একটি ম্যাচ হয়েছে। এই জয়ে আমরা মাত্র তিন পয়েন্ট পেয়েছি। লা লিগা জিততে হলে আমাদের আরও অনেক পয়েন্ট সংগ্রহ করতে হবে।’

সব প্রতিযোগিতা মিলিয়ে হোসে মরিনহোর দল পাঁচ ম্যাচে জয় পেয়েছে। মৌসুমের শুরুতে কিছুটা ছন্দহীন থাকলেও এখন গতি ফিরে পাচ্ছে দলটি। তবে এমবাপে এখনই বেশি দূর ভাবতে চান না।

তিনি বলেন, ‘এতে বিশেষ কিছু প্রমাণ হয় না। আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। পাঁচটি জয় আমাদের কাছে কিছুই নয়। আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই।’

এমবাপে আরও বলেন, ‘আজকের জয় ভালো একটি বার্তা দিয়েছে। কিন্তু আমরা ভাবতে পারি না যে মৌসুম শেষ হয়ে গেছে। আগামী সপ্তাহে রেসিং সান্তান্দারের বিপক্ষেও একই তীব্রতা নিয়ে খেলতে হবে।’

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০