এবং স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেষ ১০ মিনিটের ঝড়ে বার্সার স্বপ্নভঙ্গ পিএসজির

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনার জয়ের ধারায় ছেদ টানল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রোমাঞ্চকর লড়াইয়ে স্প্যানিশ জায়ান্টদের ৪-২ গোলে হারিয়েছে ফরাসি ক্লাবটি। ম্যাচের শেষ দিকে ভিতিনিয়া ও ফাবিয়ান রুইজের গোলে জয় নিশ্চিত করে পিএসজি।

ম্যাচের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ জয়ের রেকর্ড ছিল হান্সি ফ্লিকের দলের। এই সময়ে প্রতিপক্ষের জালে ৪৮ গোল করেছিল বার্সেলোনা। তবে পিএসজির বিপক্ষে সেই দুর্দান্ত ছন্দ ধরে রাখতে পারেনি কাতালানরা।

বুধবার (২০ অক্টোবর) রাতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। একের পর এক সুযোগ তৈরি করলেও বার্সেলোনার গোলরক্ষক হোয়ান গার্সিয়ার দৃঢ়তায় শুরুতে গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৩৮ মিনিটে দেজিরে দুয়ের গোলে এগিয়ে যায় প্যারিসের দলটি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বার্সেলোনা। ৫৫ মিনিটে ফের্মিন লোপেজের পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান জাভি এসপার্ট। তবে বেশিক্ষণ সেই সমতা ধরে রাখতে পারেনি কাতালানরা। লুকাস হার্নান্দেজের গোলে আবারও এগিয়ে যায় পিএসজি।

এরপর বার্সেলোনার হয়ে লড়াইয়ে ফেরার চেষ্টা করেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। ৭৯ মিনিটে দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে গোল করে আবারও সমতা ফেরান তিনি। তখন মনে হচ্ছিল, ম্যাচটি হয়তো ড্রয়ের দিকেই এগোচ্ছে।

কিন্তু শেষ মুহূর্তে পাল্টে যায় ম্যাচের চিত্র। ৮১ মিনিটে আশরাফ হাকিমির ক্রস থেকে পাওয়া ফিরতি বলে দুর্দান্ত ভলিতে গোল করেন ভিতিনিয়া। পাঁচ মিনিট পর হাকিমির আরেকটি ক্রস থেকে সহজ টোকায় ব্যবধান বাড়ান ফাবিয়ান রুইজ। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

ম্যাচে আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী দেখায় দুই দলই। পিএসজি ২২টি শট নেয়, বিপরীতে বার্সেলোনার শট ছিল ১৮টি। বার্সেলোনার গোলরক্ষক গার্সিয়া ১০টি সেভ করলেও দলকে পরাজয় থেকে রক্ষা করতে পারেননি।

এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের অপরাজিত থাকার ধারা ১৩ ম্যাচে নিয়ে গেল পিএসজি। অন্যদিকে, টানা জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা বার্সেলোনাকে এবার হার মেনে নিতে হলো প্যারিসের ক্লাবটির কাছে।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০