Hafizur Rahman
৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন ডিলার নিয়োগে কাটবে কি সার সংকট?

সার ডিলার নিয়োগের নতুন প্রক্রিয়ায় কি দীর্ঘদিনের সার সংকট ও সিন্ডিকেটের অবসান হবে—নাকি পুরোনো কাঠামোই নতুন রূপে বহাল থাকবে? নতুন ডিলার নিয়োগের প্রাথমিক আবেদন কার্যক্রম শেষ হওয়ার পর এমন প্রশ্নই উঠেছে কৃষক ও সচেতন মহলে।

সার ডিলার নিয়োগের বিধিমালা অনুযায়ী, তিনটি ওয়ার্ডের জন্য একজন করে এবং পুরোনো ডিলারশিপের আওতাধীন এলাকা পূর্ণ হয়ে গেলে সেখানে নতুন করে একজন ডিলার নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ফ্যাসিস্ট আমলে গড়ে ওঠা বিভিন্ন সরকারি পণ্য বিতরণের সিন্ডিকেট ভাঙতে তেল, গ্যাস, ওএমএস, টিসিবি, সার ও বীজসহ বিভিন্ন খাতে নতুন করে ডিলার নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু ডিলারদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুরোনো ডিলারদের বহাল রেখে নতুন নীতিমালা প্রণয়নের মাধ্যমে ২০২৬ সালে সার ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে লাইসেন্সপ্রাপ্ত কিছু বীজ ও কীটনাশক ব্যবসায়ী স্থানীয় কৃষিপণ্যের বাজারে প্রভাব বিস্তার করে আসছেন। নতুন করে সার ডিলারশিপ তাদের হাতে গেলে একই ব্যবসায়িক বলয় আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা করছেন অনেকে।

বিশেষ করে কিছু কীটনাশক ব্যবসায়ীর বিরুদ্ধে কৃষি কর্মকর্তার মতো ভূমিকা নিয়ে সরাসরি কৃষকের জমিতে গিয়ে পরামর্শ দেওয়ার অভিযোগ রয়েছে। কৃষকদের বিভিন্নভাবে প্রভাবিত করে নির্দিষ্ট কোম্পানির বীজ ও কীটনাশক ব্যবহারে উৎসাহিত করার অভিযোগও রয়েছে।

কৃষকদের অভিযোগ, ভুলভাল তথ্য দিয়ে কৃষকদের বিভ্রান্ত করে কোম্পানির স্টিকার বা লেবেল খুলে ফেলে নাম ও জাতবিহীন কীটনাশক বিক্রির অভিযোগ উঠে।এতে কোনো নির্দিষ্ট বীজের সঙ্গে নির্দিষ্ট কোম্পানির কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হলে তারা অনেক সময় বাধ্য হয়ে একই ব্যবসায়ীর দোকান থেকে প্রয়োজনীয় পণ্য কিনতে বাধ্য হন। এতে কৃষক অন্য দোকান থেকে পণ্য কিনে কাঙ্ক্ষিত ফল না পেলে দায় নির্ধারণের সুযোগও সীমিত হয়ে যায়।

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—নতুন ডিলার নিয়োগের উদ্দেশ্য যদি সিন্ডিকেট ভেঙে কৃষকের কাছে সহজে ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়া হয়, তাহলে একই ধরনের ব্যবসায়িক বলয়ের হাতে ডিলারশিপ চলে গেলে কাঙ্ক্ষিত পরিবর্তন কতটা সম্ভব?

সংশ্লিষ্টদের মতে, সার ডিলার নিয়োগ শুধু ব্যবসায়িক যোগ্যতার ভিত্তিতে নয়; আবেদনকারীর সততা, শিক্ষাগত যোগ্যতা, কৃষকদের সঙ্গে আচরণ, বাজারে সুনাম, পূর্ববর্তী ব্যবসায়িক কর্মকাণ্ড এবং কোনো সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না—এসব বিষয়ও গুরুত্বের সঙ্গে যাচাই করা প্রয়োজন।

কৃষকদের দাবি, প্রকৃত কৃষকবান্ধব, সৎ, উচ্চশিক্ষিত ও সচেতন ব্যবসায়ীদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হোক। একই সঙ্গে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দীর্ঘদিনের ব্যবসায়িক প্রভাব যেন নতুন ডিলার নিয়োগের মাধ্যমে আরও বিস্তৃত হওয়ার সুযোগ না পায়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

শেষ পর্যন্ত নতুন ডিলার নিয়োগ কৃষকের সার সংকট কমাবে, নাকি পুরোনো সিন্ডিকেটের নতুন সংস্করণ তৈরি করবে—এর উত্তর নির্ভর করছে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও কঠোর যাচাই-বাছাইয়ের ওপর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ

ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দামে নতুন রেকর্ড

হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের

টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় সেনা সদস্য পিয়াসের লাশ কবিরহাট নিজ বাড়িতে দাফন

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মো: তবারক আলীর মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার নিলেন সাঁথিয়া ওসি আনিসুর রহমান

সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : ড. মঈন খান

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

১০

ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

১২

স্কুল ফিডিং পুষ্টি সহায়তার পাশাপাশি সুশাসনেরও পরীক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ

১৪

হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে, আমরা যুদ্ধে জিতছি: ট্রাম্প

১৫

মেসির কর্নারে কাসেমিরোর গোল, শিকাগোর সঙ্গে পয়েন্ট ভাগ মায়ামির

১৬

ধানমন্ডিতে অ্যাপেক্স ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

১৭

খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

১৮

নতুন ডিলার নিয়োগে কাটবে কি সার সংকট?

১৯

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

২০