Hafizur Rahman
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একর ধানক্ষেতে রাসায়নিক ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ.

আল মামুন মিলন, পার্বতীপুর(দিনাজপুর)
দিনাজপুরের পার্বতীপুুুুুুরে জমির মালিকানা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রায় ৪ একর জমির উটতি রোপা আমন ক্ষেতে ক্ষতিকর রাসায়নিক ছিঁটিয়ে পুরো ফসলের মাঠ বিনষ্ঠ করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গত ২১ সেপ্টেম্বর ভোর রাতে
উপজেলার হাবড়া ইউনিয়নের ঝিনাইকুড়ি স্কুলপাড়া গ্রামে ফসল বিনষ্ঠের এ ঘটনা ঘটে।
জানা গেছে- ক্ষতিগ্রস্থ কৃষক ও ওই গ্রামের মৃত আব্দুল হাকিম সরকারের ছেলে জাহাঙ্গীর আলম(৫০), তার পৈত্রিক সূত্রে পাওয়া গ্রামের শিকারমারী পাথারের ৪ একর জমির মধ্যে এ বছর ২ একর জমিতে জিরা-৩৪ জাতের সুগন্ধি ধান ও অপর ২ একর জমিতে স্বর্ণা-৫ জাতের রোপা আমন ধান চাষ করেছেন। তিনি জানান- ঘটনার দিন ভোর রাত ৫টা ৪০মিনিটের দিকে তিনি লোক মুখে খবর পান ১৩ থেকে ১৪ জন লোক ব্যাটারি চালিত স্প্রে মেশিন দিয়ে তার জমিতে কি যেন স্প্রে করছে। খবর পেয়ে তার জাহাঙ্গীর আলম তার প্রতিবেশীদের নিয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছিলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনার ২৪ ঘন্টার মধ্যে সবুজ সতেজ ধান ক্ষেত শুকিয়ে যাওয়া খড়ের রুপ ধারন করে। এতে তার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। তিনি বলেন- একই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে জসিম উদ্দিন ও তার শরিকদের সাথে ঘটনা স্থলের পাশের জমি নিয়ে দীর্ঘ ১০ বছর ধরে বিরোধ চলে আসছে। গত বছরের একই সময়ে ওই এলাকার বিরোধীয় ১.৩০ একর রোপা আমন জমিতে ক্ষতিকর তরল রাসায়নিক ছিটিয়ে খেতের ফসল বিনষ্ঠ করে। তবে এ বছর বিনষ্ঠ করা ফসলি জমি নিয়ে কারো সাথে কোন বিরোধ নেই বলে ক্ষতিগ্রস্থ কৃষক জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
ক্ষতিগ্রস্থ কৃষক জাহাঙ্গীর আলম ফসল বিনষ্ঠের ঘটনায় বুধবার পার্বতীপুর মডেল থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগকে লিখিতভাবে অবহিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০