মধ্যপ্রাচ্যে আজ ঈদুল ফিতর, বাংলাদেশে শনিবার

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শুক্রবার (২০ মার্চ) এসব দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে মেতেছেন মধ্যপ্রাচ্যের মুসলমানরা।

গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নিয়ম অনুযায়ী চাঁদ দেখার পরদিনই শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর পালন করা হয়।

এদিকে, বাংলাদেশে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশে এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে আগামীকাল শনিবার (২১ মার্চ) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সাধারণত ভৌগোলিক অবস্থানের কারণে সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *