রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ছুটির দিনে জুমার নামাজের পরপরই হওয়া এই ভূমিকম্পে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাতক্ষীরা ছাড়াও খুলনা, যশোর, বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কম্পনের তীব্রতা বেশি ছিল বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
‘মাই আর্থকোয়েক অ্যালার্ট’-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। এর উৎপত্তিস্থল বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা কত ছিল তা খতিয়ে দেখছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।
