ইরানের বিরুদ্ধে চলমান ‘অপারেশন এপিক ফিউরি’র (Operation Epic Fury) অংশ হিসেবে অভিযানে অংশ নেওয়া একটি মার্কিন সামরিক রিফুয়েলিং বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানে থাকা ৬ জন ক্রু সদস্যের মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ) এক বিবৃতিতে সেন্টকম জানায়, বিধ্বস্ত বিমানটি একটি KC-135 স্ট্রাটোট্যাঙ্কার। ঘটনার সময় সেখানে দুটি বিমান ছিল, যার মধ্যে একটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হলেও অন্যটি বিধ্বস্ত হয়। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, বিমানটি কোনো শত্রুপক্ষের হামলা বা নিজেদের বাহিনীর ভুলবশত গুলিতে (ফ্রেন্ডলি ফায়ার) বিধ্বস্ত হয়নি। ধারণা করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনা।
নিখোঁজ বাকি দুই ক্রু সদস্যকে উদ্ধারে বর্তমানে ওই এলাকায় জোরদার অভিযান চালানো হচ্ছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে এই ঘটনাকে বড় ধরনের ‘লস’ বা ‘ক্ষতি’ হিসেবে বর্ণনা করা হয়েছে। বিধ্বস্তের প্রকৃত কারণ উদ্ঘাটনে এখনো তদন্ত চলছে।
সূত্র: আল জাজিরা
