ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্ক: ইসরায়েলে তীব্র মানসিক স্বাস্থ্য সংকট, সহায়তার অপেক্ষায় ৬ লাখ মানুষ

ইরানের সাথে চলমান সংঘাত ও ঘনঘন ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে মানসিক অস্থিরতা ও ট্রমা ভয়াবহ আকার ধারণ করেছে। সাইরেনের শব্দ আর আশ্রয়কেন্দ্রে ছোটাছুটির ফলে সৃষ্ট উদ্বেগ সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির স্বাস্থ্য বিভাগ। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই সংকটের চিত্র উঠে এসেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সময় ও পরবর্তী কয়েক ঘণ্টায় আশ্রয়কেন্দ্রগুলো থেকে প্রায় ৪ হাজার ৭০০টি জরুরি কল এসেছে। এসব কলের বেশিরভাগই ছিল তীব্র ভয়, উদ্বেগ ও মানসিক অস্থিরতা নিয়ে। বর্তমানে দেশটির মানসিক স্বাস্থ্য হটলাইনগুলোতে প্রতিদিন গড়ে এক হাজার থেকে দেড় হাজার মানুষ ফোন করছেন।

পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যে ৪ লাখ ৩৫ হাজার মানুষ তীব্র উদ্বেগ ও বিষণ্নতার জন্য সরকারি সেবা নিয়েছেন। ইসরায়েল ট্রমা অ্যান্ড রেসিলিয়েন্সি সেন্টার জানিয়েছে, তাদের কার্যক্রম এখন যুদ্ধের আগের তুলনায় বহুগুণ বাড়াতে হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশটির প্রায় ৬ লাখ ২৫ হাজার মানুষ গুরুতর মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *