পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রির আজই শেষ দিন। সোমবার (৯ মার্চ) সকাল থেকে শুরু হয়েছে অগ্রিম টিকিট সংগ্রহের এই চূড়ান্ত ধাপ। আজ পাওয়া যাচ্ছে আগামী ১৯ মার্চের ট্রেনের টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীচাপ সামলাতে দুই শিফটে টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে, পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
বরাবরের মতো এবারও কাউন্টারে কোনো ভিড় নেই, কারণ সব টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। একজন যাত্রী অগ্রিম ও ফিরতি যাত্রায় সর্বোচ্চ একবার করে চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে ঈদযাত্রার বিশেষ টিকিট ফেরত দেওয়া বা রিফান্ড করার কোনো সুযোগ থাকছে না।
ঈদযাত্রার ভিড় সামলাতে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছেঃ-
চট্টগ্রাম-চাঁদপুর রুটে এক জোড়া।
ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে এক জোড়া।
জয়দেবপুর-পার্বতীপুর রুটে এক জোড়া।
শোলাকিয়া ঈদ স্পেশাল হিসেবে ভৈরববাজার-কিশোরগঞ্জ ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে দুই জোড়া ট্রেন।
উল্লেখ্য, ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন বাতিল করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।
