ঈদে শক্তিশালী কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা; আবহাওয়া নিয়ে সতর্কবার্তা

আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ম্লান করে দিতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড়। ঈদের দিন এবং তার আগের দিন পুরো বাংলাদেশের ওপর দিয়ে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টিসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

আবহাওয়াবিদ পলাশ তার পূর্বাভাসে উল্লেখ করেছেন, বিশেষ করে আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ এই তিন দিন বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। ঈদের আমেজের মধ্যেই এই প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে।

পূর্বাভাস অনুযায়ী, ঝড়ের সাথে তীব্র বজ্রপাত এবং দেশের কোথাও কোথাও বড় আকারের শিলাবৃষ্টি হতে পারে। ফলে ঈদের নামাজ ও উৎসবের পরিকল্পনা অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *