এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

চলতি এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা জানান, দেশে পেট্রোল বা অকটেনের কোনো ঘাটতি নেই। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় কিছুটা সমস্যা তৈরি হয়েছে। তিনি বলেন, “পরিস্থিতি ঘোলাটে করতে কেউ কেউ অবৈধ মজুদ ও পাচারের মতো অসৎ পথ বেছে নিচ্ছে। আমরা এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।” তবে ভবিষ্যতে পরিস্থিতি আরও অবনতি হলে দাম সমন্বয় করা হবে কি না, সে বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট নিশ্চয়তা দেননি।

ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান আরও জানান:-

  • হামের টিকা: পূর্ববর্তী সরকারের গাফিলতির কারণে হামের টিকার যে সংকট তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে আগামী ৩ মে থেকে সারাদেশে টিকা কার্যক্রম শুরু হবে।
  • কৃষককার্ড: কৃষকদের সহায়তায় ‘কৃষককার্ড’-এর জন্য ১ হাজার ১৫০ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *