ওবায়দুল কাদের বস্তা ভরে ইয়াবা আনতে কক্সবাজার যেতেন: অলি আহমদ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি দাবি করেছেন, ওবায়দুল কাদের প্রতি মাসে এক-দুইবার কক্সবাজার যেতেন মূলত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা আনার জন্য।

বুধবার (২২ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে খেলাফত মজলিস আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

অলি আহমদ বলেন, ‘ওবায়দুল কাদের বার বার কক্সবাজার যেতেন তেলের ট্যাবলেট (ইয়াবা) আনার জন্য। তখন মানুষ মনে করেছে মন্ত্রী কতই না পরিশ্রমী! আসলে তিনি অন্য জেলা যেমন—রাজশাহী বা দিনাজপুরে না গিয়ে কেন শুধু কক্সবাজার যেতেন? তিনি যেতেন বদির কাছ থেকে ইয়াবার বস্তা আনতে।’

মাদক সমস্যার জন্য জনপ্রতিনিধিদের দায়ী করে তিনি আরও বলেন, রাতারাতি কোটি কোটি টাকা রোজগার করার জন্য ইয়াবা কারবারকে বেছে নেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় এই সমস্যা কিছুটা কমলেও বর্তমানে জনপ্রতিনিধিরাই এই কারবারের সাথে জড়িয়ে পড়েছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ইয়াবা কারবারিদের ঠিকানা পুলিশের কাছে হওয়ার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *