খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি ছাত্রলীগ নেতা লাভলু মোল্লাহ শিশিরের জামিন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা লাভলু মোল্লাহ শিশিরকে জামিন দিয়েছেন আদালত। গতকাল রোববার (২৬ এপ্রিল) ঢাকার একটি আদালত শুনানি শেষে এই জামিন আদেশ প্রদান করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় শাহবাগের বাংলামোটর সিগন্যালে বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আসামিরা। ওই সময় খালেদা জিয়ার গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করা হয় এবং চারটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। হামলায় খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাসহ অনেক নেতাকর্মী গুরুতর আহত হন।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ শিশিরকে ধরে পুলিশে সোপর্দ করেন সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরবর্তীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর এবং এই চাঞ্চল্যকর মামলায় তাঁর জামিন পাওয়ার বিষয়টি নিয়ে আইনি ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *