চমক ও ধাক্কার মিশ্রণ! ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে নেইমার আছেন, নেই রদ্রিগো

ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গত ১৮ মে, রিও ডি জেনিরোর ঐতিহাসিক ‘মিউজিয়াম অব টুমরো’-তে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সেলেসাওদের এই স্কোয়াড আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

এবারের দল ঘোষণার সবচেয়ে বড় চমক পোস্টার বয় নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন। ২০২৩ সালের পর দীর্ঘ আড়াই বছর জাতীয় দলের বাইরে থাকার পর আবারও ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সিতে ফিরছেন সান্তোসের এই তারকা ফরোয়ার্ড। অভিজ্ঞ ও তরুণ প্রতিভার এক দারুণ মিশ্রণে স্কোয়াড গড়া হলেও, বড় ধাক্কা হয়ে এসেছে রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড রদ্রিগোর অনুপস্থিতি। দল গঠনে তার বাদ পড়া ফুটবল মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

আক্রমণভাগে নেইমারের সঙ্গী হিসেবে থাকছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, বার্সেলোনার রাফিনিয়া এবং লিওঁতে খেলা তরুণ তুর্কি এন্ড্রিক। কোচ আনচেলত্তির অধীনে এবার ষষ্ঠ শিরোপা (হেক্সা) জয়ের মিশন নিয়ে মাঠে নামবে একমাত্র দল হিসেবে প্রতিটি বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য রেকর্ডধারী ব্রাজিল।

বিশ্বকাপে ব্রাজিলের সময়সূচি: ২০২৬ বিশ্বকাপে ‘গ্রুপ সি’-তে খেলবে ব্রাজিল। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে বিশ্বকাপের এই আসর। গ্রুপ পর্বে বাংলাদেশ সময় অনুযায়ী ব্রাজিলের ম্যাচের সময়সূচি:

  • ১৩ জুন, ২০২৬: ব্রাজিল বনাম মরক্কো (মেটলাইফ স্টেডিয়াম)
  • ১৯ জুন, ২০২৬: ব্রাজিল বনাম হাইতি (লিনকন ফাইন্যান্সিয়াল ফিল্ড)
  • ২৪ জুন, ২০২৬: স্কটল্যান্ড বনাম ব্রাজিল (হার্ড রক স্টেডিয়াম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *