চাঁদপুরের কৃতি সন্তান ডিআইজি আলি আকবর খান এখন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্বে নিয়োজিত হয়েছেন ডিআইজি আলি আকবর খান। গত ১ জুন সোমবার পুলিশ সদর দফতর থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ দেওয়া হয়।

সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিআইজি আলি আকবর খান সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব গ্রহণ করায় সিআইডি পরিবার গভীর উচ্ছ্বাসের সঙ্গে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে। সিআইডির সব সদস্য প্রত্যাশা করেন যে, তাঁর নেতৃত্ব, দূরদৃষ্টি ও পেশাদারিত্বের আলোকে সিআইডির চলমান তদন্ত ও অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও সময়োপযোগী হয়ে উঠবে।

ডিআইজি আলি আকবর খান ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

দীর্ঘ তিন দশকের বর্ণাঢ্য কর্মজীবনে এই দক্ষ কর্মকর্তা রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নীতি-নির্ধারণী ইউনিটে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পেশাগত দক্ষতার অংশ হিসেবে তিনি দেশ-বিদেশের বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ, আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *