জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনীহা কেন? সরকারের নীতিগত দায় নিয়ে খেলাফত মজলিসের প্রশ্ন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় নিয়ে সরকারের অবস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে দলটির শীর্ষ নেতারা বলেন, সরকার জুলাই সনদে স্বাক্ষর এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালালেও এখন সংসদে তা উত্থাপন না করা রহস্যজনক।

আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তারা বলেন, গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে যে রায় এসেছে, তা বাস্তবায়নে সরকারি দলের নীতিগত দায় রয়েছে। জুলাই জাতীয় সনদের ৪৮টি প্রস্তাব নিয়ে নির্বাচিত সংসদে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

বৈঠকে দেশের স্বাস্থ্যখাতের ‘ভয়াবহ অরাজকতা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। নেতারা বলেন, সরকারি হাসপাতালে ওষুধ ও সরঞ্জামের অভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে এবং হামের প্রাদুর্ভাবে শিশুদের মৃত্যু বাড়ছে। এছাড়া জ্বালানি তেল মজুতকারীদের বিরুদ্ধে সরকারের শিথিলতা এবং মশার উপদ্রব বৃদ্ধি নিয়ে সমালোচনা করা হয়। জ্বালানি সাশ্রয়ে এসি ও আলোকসজ্জা নিষিদ্ধ করার পাশাপাশি পাবলিক পরিবহন ব্যবস্থা উন্নত করার পরামর্শ দেন তারা।

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্তকে ‘অপরিণামদর্শী’ আখ্যা দিয়ে নেতারা বলেন, এতে শিক্ষার্থীদের আর্থিক ও নৈতিক ক্ষতি হচ্ছে। অবিলম্বে এই অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠকটি পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এতে নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় নিয়ে সরকারের অবস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে দলটির শীর্ষ নেতারা বলেন, সরকার জুলাই সনদে স্বাক্ষর এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালালেও এখন সংসদে তা উত্থাপন না করা রহস্যজনক।

আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তারা বলেন, গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে যে রায় এসেছে, তা বাস্তবায়নে সরকারি দলের নীতিগত দায় রয়েছে। জুলাই জাতীয় সনদের ৪৮টি প্রস্তাব নিয়ে নির্বাচিত সংসদে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

বৈঠকে দেশের স্বাস্থ্যখাতের ‘ভয়াবহ অরাজকতা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। নেতারা বলেন, সরকারি হাসপাতালে ওষুধ ও সরঞ্জামের অভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে এবং হামের প্রাদুর্ভাবে শিশুদের মৃত্যু বাড়ছে। এছাড়া জ্বালানি তেল মজুতকারীদের বিরুদ্ধে সরকারের শিথিলতা এবং মশার উপদ্রব বৃদ্ধি নিয়ে সমালোচনা করা হয়। জ্বালানি সাশ্রয়ে এসি ও আলোকসজ্জা নিষিদ্ধ করার পাশাপাশি পাবলিক পরিবহন ব্যবস্থা উন্নত করার পরামর্শ দেন তারা।

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্তকে ‘অপরিণামদর্শী’ আখ্যা দিয়ে নেতারা বলেন, এতে শিক্ষার্থীদের আর্থিক ও নৈতিক ক্ষতি হচ্ছে। অবিলম্বে এই অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠকটি পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এতে নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *