দেশের বাজারে টানা ছয় দফা বাড়ার পর অবশেষে স্বস্তির খবর এলো স্বর্ণের দামে। সবচাইতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (৪ মার্চ) সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। এর আগে টানা কয়েক দফা বৃদ্ধিতে স্বর্ণের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গিয়েছিল।
স্বর্ণের দাম নতুন মূল্য তালিকা অনুযায়ীঃ-
- ২১ ক্যারেটঃ- প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৪ টাকা।
- ১৮ ক্যারেটঃ- প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা।
- সনাতনী পদ্ধতিঃ- প্রতি ভরি ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।
স্বর্ণের পাশাপাশি কমেছে রূপার দামও। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৫৩১ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতনী পদ্ধতির রূপা ৪ হাজার ২৪ টাকায় নির্ধারিত হয়েছে।
